সম্প্রতি ভারতীয় বার্তাসংস্থা পিটিআইকে একটি দীর্ঘ সাক্ষাৎকার দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সেই সাক্ষাৎকারে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সীমান্ত হত্যা এবং তিস্তার পানি বণ্টনসহ বিভিন্ন ইস্যুতে কথা বলেছেন তিনি। হিন্দুস্থান টাইমসে উপস্থাপিত প্রতিবেদনের রেশ ধরে বোঝা যায়, পিটিআইকে দেয়া ইউনূসের সাক্ষাৎকারটি ভালোভাবে নেয়নি দিল্লি।
অধ্যাপক ইউনূস সেই সাক্ষাৎকারে বলেন, শেখ হাসিনা ভারতে বসে যেসব দিকনির্দেশনা দিচ্ছেন সেগুলো উচিত নয়। তিনি প্রত্যর্পণের অনুরোধ জানানোর আগ পর্যন্ত শেখ হাসিনাকে চুপ থাকার আহ্বান জানান।তিনি আরও বলেন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে এনে সবার সামনে বিচার করা হবে। এছাড়া, আওয়ামী লীগ ছাড়া অন্য রাজনৈতিক দলকে ভারত যে ইসলামিক দল মনে করে সেটিও ঠিক নয় বলে মন্তব্য করেন ড. ইউনূস।
উল্লেখ্য, গত ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের মুখে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা। আর দায়িত্ব নেয়ার পর ১৬ আগস্ট টেলিফোনে নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফোনালাপের সময় জাতীয় অগ্রাধিকারের ভিত্তিতে সামঞ্জস্য রেখে দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে নেওয়ার উপায় নিয়েও কথা করেন তারা।নিউইয়র্কে কি মুখোমুখি বসবেন ড. ইউনূস-মোদি?

Post a Comment