সেলফোন অপারেটররা ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) থেকে প্রতি মেগাবিট পার সেকেন্ড (এমবিপিএস) ব্যান্ডউইডথ কিনছে ১৩০ থেকে ১৫০ টাকায়। কোম্পানিগুলো মূলত আইআইজি থেকে স্পিড (গতি) ক্রয় করে।
![]() |
| অপারেটর ডাটা ইউজ ও বিক্রি রেট |
এসব স্পিডকে ক্যাপাসিটি আকারে বিক্রি করে গ্রাহকদের কাছে। এক এমবিপিএস গতির সংযোগে মাস শেষে ডাটা ব্যবহারের পরিমাণ দাঁড়ায় সর্বোচ্চ ২ হাজার ৫৯২ গিগাবাইট (জিবি)। এ হিসাবে প্রতি জিবি ডাটা কিনতে অপারেটরদের ব্যয় হয় ৫-৬ পয়সা। তবে সংযোগ বিচ্ছিন্নতাসহ অন্যান্য খাতে ৩০ শতাংশ অপচয় সমন্বয় করা হলেও তা দাঁড়ায় ১ হাজার ৮১৪ জিবি। এতে প্রতি জিবি ডাটা কিনতে অপারেটরদের ব্যয় হয় সর্বনিম্ন ৭ পয়সা থেকে সর্বোচ্চ ৯ পয়সা। এর সঙ্গে যুক্ত হয় অপারেটরদের অন্যান্য খরচ। আরেক মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডের আর্থিক বিবরণী বিশ্লেষণ করে দেখা যায়, একই ধরনের ব্যয় হয় কোম্পানিটিতেও। কোম্পানিটির বিভিন্ন যন্ত্রাংশ ও সেবা খাতে ব্যয় হয় ২৬৫ কোটি ৪৫ লাখ টাকা, ইন্টারকানেকশন ও রোমিং চার্জ বাবদ ব্যয় হয় ৪৮৫ কোটি ১৯ লাখ টাকা, নেটওয়ার্ক অপারেশন ও রক্ষণাবেক্ষণে ১ হাজার ৭৮৬ কোটি ৯২ লাখ টাকা, বেতন-ভাতায় ৪৫৩ কোটি ৫৬ লাখ টাকা, গাড়ি ব্যবস্থাপনায় ২২ কোটি ৬৫ লাখ টাকা, সফটওয়্যার ও হার্ডওয়্যার রক্ষণাবেক্ষণে ১০২ কোটি ৮৩ লাখ টাকা এবং ভবন ব্যবস্থাপনায় ১ কোটি ৩৬ লাখ টাকা ব্যয় হয়। অর্থাৎ কোম্পানিটি প্রত্যক্ষ সেবায় ৩ হাজার ১১৭ কোটি টাকা ব্যয় করে।

Post a Comment