বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের হাতে থাকা ব্যবহার করার মতো বৈদেশিক মুদ্রার রিজার্ভ রয়েছে ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার। কেন্দ্রীয় ব্যাংক নিয়মিত হালনাগাদ প্রতিবেদনে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) এ তথ্য জানায়।
হালনাগাদ প্রতিবেদনের তথ্য মতে, ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড (আইএমএফ) বিপিএম-৬ হিসাবের মান অনুযায়ী এ মাসের ২৫ সেপ্টেম্বর পর্যন্ত সময়ে রিজার্ভ দাঁড়িয়েছে ১ হাজার ৯৫৬ কোটি ৭৫ লাখ ৫০ হাজার ডলার বা ১৯ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।
আর বাংলাদেশ ব্যাংকের হিসাবে গ্রস বা মোট রিজার্ভের পরিমাণ ২ হাজার ৪৬৭ কোটি ৮৪ লাখ ৮০ হাজার ডলার বা ২৪ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

Post a Comment