>

Top News

আ. লীগ সরকারের ব্যাংক আপাতত বন্ধ মার্জারের উদ্যোগ

আওয়ামী লীগ সরকারের আমলে নেওয়া ব্যাংক মার্জারের উদ্যোগ আপাতত বন্ধ রেখেছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল ব্যাংকগুলোকে শক্তিশালী করার কাজ করছে সংস্থাটি। তবে ঘুরে দাঁড়াতে না পারলে অন্য ব্যাংকের সঙ্গে মার্জ বা বন্ধও হয়ে যেতে পারে একাধিক ব্যাংক।

আ. লীগের ব্যাংক বন্ধ 


পতন হওয়া সরকারের গভর্নরের অপরিকল্পিত সিদ্ধান্ত, সুশাসন পুনঃপ্রতিষ্ঠা, সময়সাপেক্ষ নিরীক্ষা সমস্যা ও আইনি কাঠামো তৈরি না হওয়ার কারণে প্রক্রিয়াটি এখন স্থগিত।

পদ্মা ব্যাংকের নিরীক্ষা কার্যক্রম শেষ হলেও এখন এক্সিম ব্যাংকের সঙ্গে সংসার বাঁধতে রাজি নয় পদ্মা। পদ্মা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (চলতি দায়িত্ব) কালের কণ্ঠকে বলেন, ‘গত দুই মাস ব্যাংক পরিচালনার জন্য আমরা এক টাকাও ধার করিনি। নতুন করে আমানত পাচ্ছি। আগের পাওনাদারদের অর্থ ফেরতও দিচ্ছি ধীরে ধীরে।

এখন বাংলাদেশ ব্যাংক যদি আমাদের কিছু নগদ সহায়তা দেয় তাহলে আমরা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারব। অন্য ব্যাংকের সহযোগিতা লাগবে না।’ এক্সিম ব্যাংকের সঙ্গে মার্জারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘মার্জার ছিল সাবেক সরকার ও পর্ষদের একটি সিদ্ধান্ত। এখন তাদের দুটোর কোনোটাই নেই। আমি মনে করি, এখন আমাদের আর মার্জার হওয়ার প্রয়োজন নেই, আমরা নিজেরাই ঘুরে দাঁড়াতে পারব।

Post a Comment

Previous Post Next Post