>

Top News

আবারও বিএসএফের গুলিতে গেলো প্রাণ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী ধনতলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে জয়ন্ত কুমার সিংহ নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে। ৯ সেপ্টেম্বর ২০২৪ এ ঘটনা ঘটে।

নিহত জয়ন্ত কুমার 


নিহত জয়ন্ত কুমার সিংহ ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী ফকির ভিঠা বেলপুকুর গ্রামের মহাদেব কুমার সিংহের ছেলে।

স্থানীয়রা জানান, সোমবার মধ্য রাতে জয়ন্তসহ কয়েকজন সীমান্তের ৩৯৩ পিলারের কাছে যান। এ সময় ভারতের ডিংগাপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। এ সময় অন্যরা পালিয়ে গেলেও জয়ন্ত গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান।

তার মৃতদেহ ভারতের ইসলামপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিএসএফ। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছে বলে জানা গেছে। আহতরা রংপুরে প্রাইভেট ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।

ঠাকুরগাঁও ৫০ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. তানজীর আহম্মদ জানান, ঘটনাটি তিনি শুনেছেন। এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।


Post a Comment

Previous Post Next Post