>

Top News

বাড়তে পারে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার সংখ্যা

নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারে উপদেষ্টার সংখ্যা সম্প্রসারণের আলোচনা শুরু হয়েছে। বর্তমান উপদেষ্টাদের সঙ্গে আরো চার-পাঁচজন নতুন মুখ যুক্ত হতে পারেন। 

বাড়তে পারে উপদেষ্টার সদস্য সংখ্যা 


যেসব উপদেষ্টা গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়সহ একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন, তাঁদের কাজের চাপ কমাতে নতুন উপদেষ্টা যুক্ত করা হবে। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কাজে অভিজ্ঞ ব্যক্তিরা উপদেষ্টা পরিষদে আসতে পারেন—এমন আলোচনা রয়েছে।

সরকারের সংশ্লিষ্ট সূত্রগুলো থেকে এসব তথ্য জানা গেছে।

কবে নাগাদ উপদেষ্টা পরিষদ সম্প্রসারিত হবে, এর সুনির্দিষ্ট তারিখ কেউ বলতে পারছেন না। তবে এই বিষয়ে মন্ত্রিপরিষদ বিভাগও প্রাথমিক প্রস্তুতি নিয়ে রেখেছে বলে জানা গেছে। নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রিপরিষদ বিভাগের এক কর্মকর্তা কালের কণ্ঠকে বলেন, উপদেষ্টা পরিষদ সম্প্রসারণের বিষয়ে চলতি মাসের শুরুতে একটা আলোচনা ছিল।

প্রধান উপদেষ্টা দেশে ফিরে কাজ শুরু করলে হয়তো এ বিষয়ে কোনো নির্দেশনা আসতে পারে। এ ছাড়া নতুন উপদেষ্টা যুক্ত করার বিষয়টি প্রধান উপদেষ্টার ওপর নির্ভর করছে।

এ বিষয়ে জানতে চাইলে সাবেক মন্ত্রিপরিষদসচিব মোহাম্মদ মোশাররাফ হোসাইন ভূইঞা গত রাতে কালের কণ্ঠকে বলেন, ‘স্বাভাবিকভাবে একটা সরকার যে কাজ করে, সেটা তো করছেই। এর সঙ্গে সংস্কারের জন্য আরো কিছু উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তী সরকার।

Post a Comment

Previous Post Next Post