>

Top News

থাইল্যান্ড ও ভিয়েতনাম ভারতের বিকল্প

বাংলাদেশে রোমানিয়াসহ ইউরোপের অনেক দেশেরই ভিসা সেন্টার না থাকায় এসব দেশের ভিসা প্রাপ্তি এবং অন্যান্য সেবা গ্রহণ করতে হয় ভারতে গিয়ে। কিন্তু ভারতের ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হচ্ছে ইউরোপগামী বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের।

বাংলাদেশ-থাইল্যান্ড 


তবে এক্ষেত্রে সুখবর দিয়েছে রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস। এখন থেকে ভারতের পাশাপাশি থাইল্যান্ড এবং ব্যাংকক থেকে ভিসা নিয়ে রোমানিয়া যেতে পারবে বাংলাদেশি শিক্ষার্থীরা।

দিল্লিতে অবস্থিত রোমানিয়া দূতাবাস যেহেতু বাংলাদেশিদের ভিসা ইস্যু করে থাকে, তাই তাদের এখন রোমানিয়ার ভিসা নিতে গেলে দিল্লিতে যেতে হয়। কিন্তু ভারত সম্প্রতি বাংলাদেশিদের ভিসা প্রদান স্থগিত করায় রোমানিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে প্রায় ৮০০-৯০০ বাংলাদেশি স্টুডেন্ট অফার লেটার পেলেও ভিসা প্রাপ্তিতে অনিশ্চয়তা দেখা দেয়। ফলে ভিসা সংকট দ্রুত সমাধানের দাবিতে আবেদন করে রোমানিয়ার ভিসাপ্রত্যাশী শিক্ষার্থীরা।

এমতাবস্থায় রোমানিয়ার বাংলাদেশ দূতাবাস দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়, ন্যাশনাল ভিসা সেন্টার, রেক্টরস অ্যাসোসিয়েশনে যোগাযোগ করে ভিসা জটিলতা সমাধানের চেষ্ঠা করে। ফলে বাংলাদেশের কাছাকাছি থাকা থাইল্যান্ড এবং ভিয়েতনামে রোমানিয়া দূতাবাস থেকে বাংলাদেশি শিক্ষার্থীদের ভিসা দিতে রাজি হয়েছে। ফলে এখন থেকে ভিয়েতনামের হ্যানয় এবং থাইল্যান্ডের ব্যাংকে রোমানিয়া দূতাবাস থেকে ভিসা নিতে পারবে।

Post a Comment

Previous Post Next Post