>

Top News

দুই মাসে চালু কাজীপাড়া স্টেশন, মেট্রো চলবে ৭ দিনই

চালু হওয়ার প্রায় ২ বছর পর প্রথমবার সপ্তাহের ৭ দিনই চলতে শুরু করল মেট্রোরেল। আজ শুক্রবার বিকেলে উত্তরা উত্তর স্টেশন থেকে শুরু হয় মেট্রো চলাচল। ছুটির দিনে মেট্রো চলায় উচ্ছ্বসিত নগরবাসী। আন্দোলনের সময় হামলায় ক্ষতিগ্রস্ত হওয়ার ৬২ দিন পর চালু হয়েছে কাজীপাড়া স্টেশনও। মিরপুর ১০ স্টেশনও দ্রুত চালুর আশায় ডিএমটিসিএল কর্তৃপক্ষ।

চালু হলো মেট্রোরেল 


মেট্রোরেল স্টেশনে আজ শুক্রবারের দৃশ্য ছিল অন্যরকম। যাত্রীদের উপচে পড়া ভিড় দেখে বোঝার উপায় নেই যে এটি ছুটির দিনের দৃশ্য। সবার চোখে-মুখে উচ্ছ্বাস।

বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর স্টেশন থেকে যাত্রা করে প্রথম ট্রেন। ছুটির দিনসহ সবদিনই ট্রেন চলাচলের সময় বাড়ানোর দাবি যাত্রীদের।

এদিকে, ছাত্র আন্দোলনের সময় হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনও চালু হয়েছে শুক্রবার। মেট্রোরেলের এমডি মোহাম্মদ আবদুর রউফ জানান, হামলায় ক্ষতিগ্রস্ত মিরপুর-১০ স্টেশনও কয়েক মাসেই চালুর আশা করছেন তারা।

শুক্রবার বিকেল সাড়ে ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে মেট্রোরেল।

সপ্তাহের সাত দিন চালু হওয়ায় গণপরিবহন হিসেবে পূর্ণতা পেল মেট্রোরেল। এতে যানজট থেকে যাত্রীদের যেমন স্বস্তি দিবে তেমনি কতৃপক্ষের আয়ও বাড়বে। এমনটাই প্রতাশা নগরবাসীর।



Post a Comment

Previous Post Next Post