কৃষিকাজ করে জীবনচাকা ঘোরান ফেনীর পরশুরামের বাহারখুমা গ্রামের আবদুল হক। এ বছর বোরো ধান লাগিয়েছিলেন তিন একর জমিতে; ছিল দুটি মাছের খামার। তিন ছেলে ও এক মেয়ে নিয়ে কৃষক পরিবারটির সুখেই কাটছিল দিন। এখন সবকিছুই তাঁর কাছে দুঃস্বপ্ন। গত বুধবার রাতে হু হু করে পানি ঢুকে ডুবেছে স্বপ্নের ফসল, ভেসে গেছে মাছের খামার। বসতঘরটিও পানির নিচে। সহায়সম্বল হারিয়ে ছেলেমেয়ে নিয়ে এক কাপড়ে একটি ট্রলারে চেপে ফেনী শহরে এক আত্মীয়ের বাসায় ঠাঁই নিয়েছেন আবদুল হক।
আবু ইউসুফের বাড়ি ফেনীর ভাঙ্গা তাকিয়া বাজার এলাকায়। ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে এক কিলোমিটার দক্ষিণে তাঁর বাস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় যখন তাঁর সঙ্গে কথা হচ্ছিল, তখন তিনি চার ছেলের খোঁজে মহাসড়কে দাঁড়িয়ে ছিলেন। তিনি জানান, ছেলেরা তাদের স্ত্রীকে পানির ভেতর থেকে কোনোরকমে উদ্ধার করে সড়কে এসেছিলেন। এর পর তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। এর পর থেকে নেই যোগাযোগ।
এমন আরো প্রায় হাজারো পরিবারের কান্নায় ভেসে যাচ্ছে এবারের বন্যা!
তাদের জন্য সারাদেশের সাধারণ মানুষ, শিক্ষার্থীদের ও প্রবাসীদের সম্যলিত প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এবং তাদের মধ্যে অন্তবর্তী কালীন সরকারের উপদেষ্টা ও সরকারি কর্মকর্তা ও কর্মচারী সবাই ছিলো।

Post a Comment