>

Top News

'রগ কাটা’ অভিযোগ নিয়ে মুখ খুললেন ঢাবির শিবির সেক্রেটারি

এবার ‘রগ কাটা’ অভিযোগের জবাব দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাখা ছাত্রশিবিবের সেক্রেটারি এস এম ফরহাদ।

রগ কাটা অভিযোগের জবাব দিলেন
ঢাবি শিবির সেক্রেটারি 


 বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে ঢাবির টিএসসিতে এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে কথা বলেন তিনি। ‘রগ কাটা’ অভিযোগের বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে সেক্রেটারি বলেন, ‘এটা আমি সহজ করে বলি, আপনি রগ কাটা লিখে গুগলে সার্চ করেন দেখবেন সব ক্রাইম ছাত্রলীগের নামে। সেখানে শিবির নামে কোনো ডকুমেন্ট পাবেন না।


এ নামটা (রগ কাটা) আপনাদের সঙ্গে এত জড়িত কেন, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটা খুবই স্বাভাবিক, ফ্যাসিবাদরা যখন একটা ব্যাপারকে রিপিটেটলি এস্টাবলিশ করতে চাইবে যেখানে আপনি কথা বললে আপনাকে ট্যাগ দিয়ে মেরে ফেলবে। আপনি এখানে একটা বয়ান এস্টাবলিশ করবেন, এটা খুবই স্বাভাবিক। এখানে (রগ কাটা) বিষয়টাকে প্রত্যেকটা উপাদান হেল্প করছে। কেউ এ উপাদানটাকে বিরোধিতা করতে পারেনি।

নেগেটিভ বিষয় যে এস্টাবলিশ করুক না কেন, কেউ হয়তো সমর্থন দেয়নি, কিন্তু কেউ এর বিরোধিতা করতে পারেনি। সমন্বিত সামগ্রিক এফোর্ড দিয়ে যখন কোনো কিছু দাঁড় করায় তখন সেখানে নেগেটিভ এস্টাবলিশ হতে বাধ্য। এখন এ নেগেটিভ রাইট অর রং এটার ডিসিশন  দেবেন আপনারা। আপনারা সাংবাদিক যারা আছেন তারা এ বিষয়টাকে যাচাই অথবা অ্যানালাইসিস করবেন, এটা সত্য কি না।

Post a Comment

Previous Post Next Post