জাতিসঙ্ঘ-বাংলাদেশ সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ও সাধারণ পরিষদের অধিবেশনে যোগদান করায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে শুভেচ্ছা জানিয়েছে জাতিসঙ্ঘ।
![]() |
| ড. ইউনূসকে জাতিসংঘের শুভেচ্ছা |
সোমবার রাতে নিউইয়র্কে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস। তিনি মঙ্গলবার সন্ধ্যায় জাতিসঙ্ঘে বাংলাদেশের সদস্যপদ লাভের ৫০ বছর পূর্তি উপলক্ষে এক সংবর্ধনার আয়োজন করবেন।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ এক সংক্ষিপ্ত বার্তায় ঢাকায় জাতিসঙ্ঘের আবাসিক সমন্বয়কারী গোয়েন লুইস বলেন, সাধারণ পরিষদে যোগদান করায় প্রধান উপদেষ্টা ড. ইউনূসকে আমার শুভেচ্ছা। এ বছর বাংলাদেশ জাতিসঙ্ঘের সাথে তার ৫০ বছরের সম্পর্ক উদযাপন করছে।’
তিনি আরো লিখেছেন, ‘এটি একটি ঐতিহাসিক মুহূর্ত যা আমাদের আবার তরুণদের কণ্ঠস্বর শোনার গুরুত্ব স্মরণ করিয়ে দিয়েছে।’

Post a Comment