সারাদেশে কমেছে জ্বালানি তেল ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিনের দাম। সিদ্ধান্ত অনুযায়ী, আজ রাত ১২ টা থেকেই কার্যকর করা হবে নতুন নির্ধারিত দাম।
মূল্য তালিকায় বলা হয়, প্রতি লিটার ডিজেল ও কেরোসিনের দাম ছিল ১০৬ দশমিক ৭৫ টাকা। এ থেকে ১ দশমিক ২৫ টাকা কমিয়ে ১০৫ টাকা ৫০ পয়সা নির্ধারণ করা হয়েছে। পেট্রোলের বর্তমান মূল্য প্রতি লিটারে ১২৭ টাকা। ৬ টাকা কমিয়ে ১২১ টাকা করা হয়েছে। অকটেনের বর্তমান মূল্য ১৩১ টাকা, ৬ টাকা কমিয়ে ১২৫ টাকা লিটার করা হয়েছে।
পুনর্নির্ধারিত বা সমন্বয়কৃত এই মূল্য ১ সেপ্টেম্বর থেকে কার্যকর বলে জানানো হয়েছে। ইতোমধ্যে এই সংক্রান্ত গ্যাজেটও প্রকাশিত হয়েছে।
![]() |
| জ্বালানি তেল |

Post a Comment